1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

চুরি হওয়া সিএনজি উদ্ধারসহ গ্রেপ্তার-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে কমলগঞ্জের শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় চুর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার চুরি হওয়া অটোরিক্সা সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, শমশেরনগর মাছ বাজারের রাস্তার পাশ থেকে মৌলভীবাজার থ-১২-২৮১১ সিএনজি অটোরিক্সা চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুুঁজি করে কোথাও না পাওয়ায় চালক ও সিএনজি অটোরিক্সা মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবগত করেন। পরবর্তী সন্ধ্যান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া গোপন তথ্যে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিক্সা সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ এর সহায়তায় সিলেটের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয় নির্জন স্থান থেকে উদ্ধার করেন। একই সাথে এঘটনায় জড়িত চুর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, চুর চক্রের সদস্য মো. রনি মিয়া মৌলভীবাজার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট