1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ গরু বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার (৫ মার্চ ২০২৫) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল এবং শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভা। এছাড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে ‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে ছোপযুক্ত এবং আকর্ষণীয় বাঁকা শিংয়ের অধিকারী। গবেষণায় জানা গেছে, একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য এই গরুর দুধ খাওয়াতেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধিবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট