1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

শ্রীমঙ্গলে জেলা টাস্কফোর্সের অভিযানে ৪ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

 

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহের বিষয়টি সঠিক রাখতে কাজ শুরু করেছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি।

এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে ৪৩ হাজার টাকা জরিমানা করা ও তা আদায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু। উক্ত অভিযানে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সদস্যরা সহায়তা করেন।

এবিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু জানান, বাজার তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাগর রায়কে ১০ হাজার টাকা, নতুন বাজারে খালেদ মোশাররফকে ৫ হাজার টাকা এবং নতুন বাজারের নিবারন পাল-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে এসব জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট