1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

লাউয়াছড়া বনে আগুন

তিমির বনিক,মৌলভীবাজার:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরের দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রনে আসে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় দুই একর জায়গার গাছ বন পুড়ে গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হীড বাংলাদেশের পশ্চিমে টিলা ভূমিতে দুপুরে আগুনের সুত্রপাত হয়। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হীড বাংলাদেশের টিলা ভূমি ও লাউয়াছড়া বনের প্রায় ২ একর জায়গা পুড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী,বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী মারা যাবে, প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। এছাড়া বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে।

কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও তা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট