1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

অর্গানিক পদ্ধতিতে শসা ও আলুর দ্বৈত ফলনে মেঘনাথের সাফল্য

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

 

“একটি পাতা দুটি কুঁড়ি” চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা দেশ জুড়ে সুপরিচিত এবং চায়ের জন্য খ্যাত। পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য এ চায়ের রাজধানী। এই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। তবে সম্প্রতি শ্রীমঙ্গলের সদর ইউপির ভাড়াউড়া চা বাগানের বসবাসকারী ও স্থানীয় চা ব্যবসায়ী মেঘনাথ হাজরার অনন্য উদ্যোগে গড়েছেন কৃষিতে নতুন সম্ভাবনাময় দ্বৈত চাষের ভাবনা।

মেঘনাদ হাজরা নিজস্ব উদ্যোগে ৩ একর জমিতে শখের বশে গড়া শসা খেত তৈরি করেছেন। ৩৬০ শতক জমিতে দ্বৈত চাষাবাদ শুরু করেন। বালু মাটিতে শসা ও আলু চাষে দ্বৈত সম্ভাবনার ফলন। যা স্থানীয় কৃষকদের জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। তার এই উদ্যোগ শুধু কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেনি বরং অর্থনৈতিকভাবে উন্নয়নেও ভূমিকা রাখছে।

মেঘনাথ হাজরার স্বপ্ন আগামীতে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা। তার ভাবনা চিন্তা তার উৎপাদিত শসা ও অন্যান্য ফসল রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত ফলন। এই লক্ষে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এগিয়ে আসেন। কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। যা তার স্বপ্ন পূরণে ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেঘনাদ হাজরার দ্বৈত ফলনের উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে উৎসাহের প্রতিফলন ঘটিয়েছে। তার সাফল্যে স্থানীয় কৃষকরাও অর্গানিক চাষাবাদের দিকে আগ্রহী হচ্ছেন। এতে করে শ্রীমঙ্গল উপজেলায় কৃষি ক্ষেত্রে একটি নতুন সম্ভাবনাময় বিপ্লবের সূচনা হতে পারে।

মেঘনাথ হাজরা বলেন, “আমি চাই আমার উৎপাদিত ফসল সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হোক। এজন্য আমি অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করতে চাই। উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারি কর্মকর্তা মাহমুদুর রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তাদের সহযোগিতায় আমার কাজে খুবই উৎসাহিত।”

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, “মেঘনাদ হাজরার উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছি এবং আশা করি তার এই উদ্যোগে এলাকার কৃষকদের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।”

মেঘনাদ হাজরার এই উদ্যোগ শুধু কৃষি খাতে নয়, বরং পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের দিকে ও গুরুত্বপূর্ণ। এই প্রচেষ্টা যদি সফল হয়, তবেই শ্রীমঙ্গল উপজেলা শুধু চায়ের জন্য নয়, বরং অর্গানিক কৃষি চাষ পণ্যের জন্যও বিখ্যাত হবে।

এই উদ্যোগে মেঘনাথ হাজরা প্রমাণ করেছেন স্বপ্ন পূরণে অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য পূরণ অর্জন ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তার এই প্রচেষ্টা শ্রীমঙ্গল উপজেলা জুড়ে এ প্রচেষ্টা কৃষি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আগামী দিনে আরও একধাপ এগিয়ে যাবে এ সাফল্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট