1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

সীমান্তে চোরাকরবারিদের দ্বন্ধে সালিশে ১জনকে কুপিয়ে হত্যা,আহত-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তে পূর্ব বিরোধের জের ধরে জাবেল মিয়া (২৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর আটক করেছে।

শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত কয়েকদিন পূর্বে জাবেলের সঙ্গে নিশ্চিন্তপুরের এক ব্যক্তির কথাকাটাকাটি হলে তিনি একজনকে থাপ্পড় মারে।ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার শালিস বৈঠকের ডাক দেওয়া হয়। জাবেলসহ অন্যরা এসময় শালিস বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে তাদের ওপর পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুমন মিয়া, শামিম ও জাবেলের নেতৃত্বে কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় অস্ত্রের আঘাতে জাবেল ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন আখতার আলী (৩০), শামিম আহমদ (২৮) ও শিপন মিয়া (২৫)। এদের মধ্যে আখতারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে চাইনিজ কুড়াল ও দায়ের আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন মিয়া পুলিশের সোর্স হিসেবে কাজ করে। তার বাড়ি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামে। তারা সংঘবদ্ধ অবৈধ চোরাকারবারী করে আসছিল। বাকি সবার বাড়ি উপজেলার দত্তগ্রাম এলাকায়।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারণা করে হচ্ছে চোরাচালান কারবারিরা পূর্ব বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত।জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট