1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

ভোলার বোরহানউদ্দীনে মালচিং পদ্ধতিতে টমেটোসহ বিভিন্ন সবজি চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দীন উপজেলায় আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো, বেগুন, শসা ও মরিচ চাষ করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করছেন কৃষকরা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে সবজির উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খরচও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে কৃষকদের মুখে ফুটেছে তৃপ্তির হাসি, জীবনে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।
উপজেলার বিভিন্ন এলাকায় এবার ব্যাপকভাবে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করা হচ্ছে। কৃষি কর্মকর্তাদের মতে, এই পদ্ধতিতে কৃষিজমিতে পচনশিল উপকননে তৈরি প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়, যা মাটির আর্দ্রতা ধরে রাখে, আগাছার বিস্তার রোধ করে এবং রোগবালাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ফলে উৎপাদনশীলতা বাড়ছে, সবজির গুণগত মানও থাকছে চমৎকার।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী জানান, “মালচিং পদ্ধতি কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। এটি শুধু উৎপাদন বাড়ায় না, ফসলের গুণগত মানও উন্নত করে। এ প্রযুক্তির সুফল পেয়ে বোরহানউদ্দীনের কৃষকরা নতুন আশার আলো দেখছেন।”
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিট চলতি বছর মালচিং পদ্ধতিতে উচ্চমূল্যের ফসলের চাষ প্রদর্শনী দিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের এই উদ্যোগ কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং তারা এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
বোরহানউদ্দীনের কৃষক শেখ ফরিদ বলেন, “গত বছর প্রচলিত পদ্ধতিতে টমেটো চাষ করেছিলাম, কিন্তু ফলন আশানুরূপ হয়নি। এবার মালচিং পদ্ধতি ব্যবহার করেছি, ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। বাজারেও ভালো দাম পাচ্ছি। এতে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটছে।”
কৃষক মো. মনির হোসেন বলেন, “আগে আগাছা পরিষ্কারের জন্য বাড়তি খরচ হতো, এখন সেটা লাগে না। পাশাপাশি ফসলের বৃদ্ধি খুব ভালো হয়েছে, দেখতে মন ভরে যায়।”
কৃষি বিভাগের উপপরিচালক ড. শামিম আহমেদ জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে। তিনি আরও বলেন, “মালচিং পদ্ধতি কৃষকদের জন্য বেশ লাভজনক এবং এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকদের মধ্যে এই পদ্ধতি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।”
বোরহানউদ্দীনে মালচিং পদ্ধতির সফলতা দেখে অনেক কৃষক আগ্রহী হচ্ছেন এবং আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই পদ্ধতিতে চাষের পরিকল্পনা করছেন।
মালচিং পদ্ধতির এই অভূতপূর্ব সফলতা কৃষকদের ভাগ্য পরিবর্তনের নতুন দুয়ার খুলে দিয়েছে। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরও কৃষক এই পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ হবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং টেকসই কৃষির ভিত্তি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট