1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন

ভোলার বাপ্তায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন আটক

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার মধ্য বাপ্তায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মো. নাজিম উদ্দিন (৪০) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট ছাব্বির, স্টাফ অফিসার অপারেশন, এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত নাজিম উদ্দিনকে আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট