1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার চুরসহ আটক-৩ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানাযায়, মোটরবাইকের মালিক ভৈরবগঞ্জের সুশীল বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের নিজ বাড়ি থেকে তালা ভেঙ্গে গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে সময়ের মধ্যে নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরেরা নিয়ে যায়।

এঘটনায় শ্রীমঙ্গল থানায় পরদিন সকালে শনিবার অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ জোর অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত পর্যায়ক্রমে ৩জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মোটরসাইকেলটি চুরেরা বিক্রি করে কামিল আহমেদ নামে সিলেটের জকিগঞ্জে। তথ্য প্রযুক্তি মাধ্যমে তা সনাক্ত করে সিলেট থেকে মোটরসাইকেল জব্দ করে তা উদ্ধার করে ও কামিল আহমেদকে আটক করে।
গ্রেপ্তারকৃত ১জন শ্রীমঙ্গলের শাহীবাগের ওয়াজেদ মিয়ার ছেলে ছালাম মিয়া (২৩)কে গ্রেপ্তার করে। এবং অপরদিকে অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউপি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোঃ সুমন আহমদকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে রোববার শ্রীমঙ্গল থানা পুলিশ জানান, এই অভিযানে এএসপি আনিসুর রহমান এর পরামর্শে ওসি আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানের সরেজমিন অভিযানে এসআই আব্দুর রহিম সহ পুলিশের অন্যান্য অফিসারদের সহযোগিতায় দীর্ঘ সয়য়ের অভিযানে মোটরসাইকেল সহ জরিত ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি জানায়, আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বাকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দুপুর আড়াটার দিকে থানা কম্পাউন্ডে চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ও গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে থানার এস আই মো:মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানস্থ ডলুবাড়ি লাইনে একটি বস্তায় ভর্তি ঘরের ভেতর থেকে শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে অভিযান চালিয়ে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরের হেফাজত থেকে ৫ বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট