1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের জনসভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ই ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার পৌরসভা সম্মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মোক্তাদির রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিঠির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান), আহ্বায়ক কমিটির সদস্য মতিন বকস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী।

এসময় জেলা ছাত্র দলের সভাপতি রুবেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মামুনুর রশিদ মামুন, মোঃ আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ সহ বিএনপি’র অঙ্গসহযোগী সংঘটনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট