1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর, বিদ্যুৎহীন তিন ইউনিয়নে বিদ্যুৎ সম্প্রসারণেও উদ্যোগের ঘোষণা মির্জাগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ, ৩ জনকে জরিমানা ও ১ জনের কারাদণ্ড বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে স্ত্রী গলাচিপায় ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধর্ষণ মামলা; মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা

কিশোরী পূর্নিমা হত্যার আসামিরা অধরায়; আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের শ্রমিক কন্যা পূর্নিমা রেলী (১০) ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করলে দুই যুবকের দায়ের কূপে কিশোরীর হাতের কব্জি ও গলা কেটে হত্যা করে। ঘটনার ১৭ দিন অতিবাহিত হবার পর এক যুবককে আটকের পর পুলিশের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় বলে জানায় তদন্তকারী কর্মকর্তা। অপর অভিযুক্তকারীকে আটকের তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত যুবক দিবস রেংগট কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের নারায়ন টিলার লাসমা রেংগটের ছেলে।

পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্নিমা রেলী (১০) গরু আনতে গিয়ে গত ৫ই ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়েছিল। পরদিন ৬ই ফেব্রুয়ারী সকালে চা বাগানের লেকের ধারে গলাকাটা ও হাতের কব্জি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছিল। খবর পেয়ে কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছিল। শুরু থেকেই চা বাগান শ্রমিকদের ধারণা ছিল শিশু পূর্নিমাকে শারীরিকভাবে নির্যাতন করে পরে গলা ও হাতের কব্জি কেটে হত্যা করা হয়েছে।

কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে তিনি ও তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রতন হাওলাদার ঘটনাস্থল থেকে জব্দকৃত দুই জোড়া সেন্ডেলের সূত্র ধরে তদন্ত কার্যক্রম করে ১৭ দিন পর শমশেরনগর চা বাগানের যুবক দিবস রেংগটকে (১৯) শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার সাথে আরও একজন ছিল। কিশোরীকে একা পেয়ে তারা দু’জন ধর্ষণের চেষ্টা করে। তখন কিশোরী পূর্ণিমা চিৎকার করলে দা দিয়ে তার মুখে আঘাত করে একই সাথে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

তিনি আরও জানান, পলাতক অন্য আসামীর নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না, তবে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। শনিবার সকালে আটককৃত যুবক দিবস রেংগটকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট