1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের মানুষের ঢল নামে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’গানের সুর বাজতে থাকে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী।

রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসকের পক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিন,জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এদিকে শ্রীমঙ্গলে পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তরা, শ্রীমঙ্গল থানা পুলিশের দল, রেপিড একশ্যান ব্যাটালিয়ন-৯ এর একটি দল, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক ব্যক্তিত্ব মহসিন মিয়া মধু এর পক্ষে ছাত্রদল, যুবদল বিএনপি এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জালাল উদ্দিন জিপুর সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমান শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাত ফেরির প্রথম মূহুর্তে তার অনুসারীদের নিয়ে পৌরসভা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের দেখা মিলে।

প্রেসক্লাব, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষকদল, ফায়ার সার্ভিস,
জনস্বাস্থ্য প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্ৎু উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট