1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ভোলার কাচা বাজার নিয়ে জিজেইউএসকে জড়িয়ে অপ্রপ্রচার চালানো হয়েছেঃ জাকির হোসেন মহিন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ভোলা শহরের কিচেন মার্কেট স্থানান্তর নিয়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। শনিবার বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।

মহিন জানান, “কিচেন মার্কেটে জিজেইউএসের একটি বাজার রয়েছে। মার্কেটটি স্থানান্তরিত হলে তা জনশূন্য হয়ে পড়বে এবং এতে আমাদের সংস্থাও ক্ষতিগ্রস্ত হবে। জনস্বার্থে আমরাও চাই মার্কেটটি বর্তমান অবস্থানেই থাকুক।”

তিনি স্পষ্ট করে বলেন, কিচেন মার্কেট স্থানান্তরের সিদ্ধান্ত একমাত্র পৌরসভার এখতিয়ারভুক্ত। এ বিষয়ে জিজেইউএসের কোনো ভূমিকা নেই এবং সংস্থাটি এ প্রক্রিয়ার সাথে কোনোভাবেই জড়িত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের প্রতি ইঙ্গিত করে মহিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “যারা এই অপপ্রচার চালিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে না জেনেই তা করেছেন। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে জনগণকে সঠিক তথ্য পরিবেশন করা।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট