1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

টিলা ধসে মাটি চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির কাজে মাটি আনতে গিয়ে টিলা ধসে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপু। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম;রিপা বুনার্জী (১৪)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের দক্ষিণ লাইন এলাকার বাসিন্দা শ্যামল বুনার্জীর মেয়ে। সে ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী।

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে তার দুই ফুপু জ্যোতিকা বুনার্জী ও সবিতা বুনার্জীর সঙ্গে বাড়ির কাজের জন্য মাটি আনতে বাঘাছড়া চা বাগানের ১১ নম্বর সেকশনে যায়। সেখানে পাহাড়ের টিলার নিচে খনন করার একপর্যায়ে মাটি ধসে পড়লে রিপা ও তার ফুপু জ্যোতিকা নিচে চাপা পড়ে।

এ সময় সবিতা বুনার্জী তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে দৌড়ে এলাকায় খবর দেন। পরে পৌনে ৫টায় এলাকাবাসীর সহযোগিতায় ধসে পড়া মাটির নিচ থেকে তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে রিপা সেখানে মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকা বুনার্জীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সব তথ্য নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন প্রতিবেদককে বলেন, ‘কিশোরী ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট