1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অসহায় মিজানুর কে ঘর দিলেন জলঢাকার ইউএনও

জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় জীবনযুদ্ধে পরাজিত এক অসহায় শারীরিক ও মানষিকভাবে অসুস্থ মিজানুর রহমান (৪২) কে মাথাগোঁজার ঠাই করে দিয়ে তার চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মিজানুর রহমানের বাড়ি তিস্তার তীরবর্তী গোলমুন্ডা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বানিয়া পাড়া গ্রামে। সে ওই এলাকার মৃত জহির উদ্দিন ও তাহেরা বেওয়ার ছেলে। মিজানুর রহমান সে ভারী কাজ করতে পারেন না। তিনটি বিয়ে করেছিল সংসার করার জন্য। সে সহজ সরল ও শারিরীক দুর্বলতার কারনে সবাই তাকে ছেড়ে চলে গেছেন । বসবাসের ঘরটি অনুপযোগী জরাজীর্ণ। বেড়া গুলো ভেঙ্গে গেছে। ঘরের টিন হলেও যেন দিনে সুর্য আর রাতে চাঁদের উঁকি বুঝা যায় খুব সহজে।অতিরিক্ত ছেঁড়া পলিথিন দিয়ে বৃথা চেষ্টা যেন তার অসহায়ত্বকে আরও বাড়িয়ে দিয়েছে । শীতে কুয়াশা এবং হার কাঁপানো বাতাস ঘরের ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করে খুব সহজে। সে রোগে শোকে এখন ক্নোনআলসার সহ বিভিন্ন রোগে আক্রান্ত মিজানুর শারীরিক ও মানষিকভাব খুবেই অসুস্থ হয়ে পড়ায় এখন আর কোন কাজকর্ম করতে পারে না।

বিধবা বৃদ্ধা মা’কে নিয়ে অভাব-অনটনের মধ্যদিয়ে চলে তার মা ছেলের সংসার। বর্তমানে পরিবারের ভারবহন করা খুবই কষ্টকর হয়ে পড়েছে ।

সম্প্রতি সন্ধানী ফাউন্ডেশন ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। পরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পূর্নবাসন অর্থ দিয়ে তাকে ঘর নির্মাণ সহ আসবাবপত্র কিনে দেন উপজেলা প্রশাসন। শুধু তাই নয়, মিজানুর ও তার মায়ের চিকিৎসা সহায়তার সকল দায়িত্ব নিয়েছেন উপজেলা প্রশাসন।

এ সবকিছু পেয়ে মিজানুর রহমানের পরিবারে খুশির শেষ নেই।

মিজানুরের বৃদ্ধা মা তাহেরা বেওয়া জানায়,‘আগে প্লাস্টিক দিয়া ঘর বানে আছিনো’।
’এটা নতুন ঘর স্যার বানে দিছে, মুই দোয়া করিম আল্লাহ ওমার ভাল করুক’।

এবিষয়ে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন এ প্রতিবেদককে জানায় , একটি স্থানীয় সামাজিক সংগঠন ’সন্ধানী’ সংস্থার মাধ্যমে পরিবারটির অসহায়ত্বের খবর পেয়েছি। সরেজমিনে দেখে আমরা

তার জন্য দ্রুত সময়ে যেটা না করলে নয়, সেটা করছি।
শুধু সরকারেই নয়, ব্যক্তি উদ্যেগে বিভিন্ন প্রয়োজনে মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
গোলমুন্ডা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ইউএনও স্যার এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন এটার জন্য আমরা তার প্রতি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট