1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ভোলায় তিনদিন ব্যাপী ” PARTNER ” প্রকল্পের বিএডিসি বীজ উদ্যোক্তা প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক কর্মসূচির আওতায়
ভোলায় তিনদিন ব্যাপী বিএডিসি বীজ উদ্যোক্তা প্রশিক্ষণের ইনকিউবেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার থেকে আজ শুক্রবার (১২-১৪ফেব্রুয়ারী) পর্যন্ত তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিএডিসি ভোলা সেচ কমপ্লেক্সের প্রশিক্ষণ হল রুমে এফএসসি, পার্টনার, বিএডিসি ( অংগ) আয়োজনে প্রশিক্ষনে অংশগ্রহণ করেন ভোলা জেলা এফএসসি, বিএডিসির বীজ উদ্যোক্তারা।

কোর্স সমন্বয়কারী বিএডিসি বীজ বিতরণ ভোলা সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিপনন অধিদপ্তরের এসএসিপি কম্পোনেন্ট ডাইরেক্টর ড. মোঃ রাজু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, PARTNER, বিএডিসি ( অঙ্গ) এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ( বীজ) ড. এ কে এম মিজানুর রহমান, কৃষি বিপনন অধিদপ্তর ভোলা জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ মোস্তফা সোহেল, বিএডিসি সেচ ভোলা জেলা সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান।

এ-সময় আরও উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মোঃ মহিউদ্দিন আজিম, বাংলাদেশ সীড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সোহাগ, বিএডিসি বীজ ও সার ডিলার জসিম উদ্দিন, মোঃ সিয়াম, মোঃ আনোয়ার,
বীজ উদ্দোক্তা কৃষিবিদ আনিসুর রহমান, কম্পোস্ট সার উদ্দোক্তা ওসমান গনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট