1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

ভোলা চরফ্যাশনে জমি দখলে বাধা দিতে এলে ৬জনকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন ৩নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বা নারী সহ ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলন ও থানার অভিযোগ সূত্রে জানাগেছে। ওই এলাকার মোহাম্মদ আলী চর নুরুল আমিন মৌজায় ৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যূ চক্রের মূল হোতা আওয়ামীলীগ সমর্থিত মফিজ বেপারী, মোঃ ফজলু ও মোঃ সোহাগ গংদের।

বিগত দিনে এ চক্রের লোকেরা মোহাম্মদ আলীকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতবস্থায় মোহাম্মদ আলী আদালতে একটি মামলা করলে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেণ।
গত ৫ ফেব্রুয়ারী আদালতের এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মফিজ, ফজলু ও সোহাগের নেতৃত্বে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ আলীর ভোগ দখলীয় জমিতে জোড় পূর্বক প্রবেশ করে জমিটি যবর দখল করার চেষ্টা চালায়। এসময় মোহাম্মদ আলীর স্বজনরা সন্ত্রাসীদের বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা অন্তঃসত্ত্বা নারীসহ ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম কর।
উল্লেখ্য এসময় সন্ত্রাসীরা নারীদের শ্লীলতাহানী ও তাদের পরণে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে দুলার হাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট