1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় ‘মীর কাদিম’ জাতের গরু ও উপকরণ বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে বিলুপ্তপ্রায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর প্রতিনিধি মো. হজরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল, শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা। সভা সঞ্চালনা করেন উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে ‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
ডা. অরুণ কুমার সিংহ জানান, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘মীর কাদিম’ জাতের গরু দেখতে ধবধবে সাদা, কিছুটা লালচে ছোপযুক্ত এবং আকর্ষণীয় বাঁকা শিংয়ের অধিকারী। গবেষণায় জানা গেছে, একসময় নবাব ও জমিদাররা শিশুদের পুষ্টির জন্য এই গরুর দুধ খাওয়াতেন, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ অত্যন্ত বেশি, যা শিশুদের বুদ্ধিবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জাতের গরুর মাংসও বেশ সুস্বাদু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট