1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বাইপাস সড়কের ৩৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরবাসীর বহুদিনের অপেক্ষার প্রতিফলন বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন পেয়েছে। শহরের ৩৫০ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (৩রা ফেব্রুয়ারী) এক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।।

সোমবার (৪ঠা ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলায় মতবিনিময় সভায় এ তথ্য জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এখন কিছু টেকনিক্যাল কাজ বাকী রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি জানান, ‘শুধু বাইপাস প্রকল্প নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য সেচ প্রকল্পও অনুমোদন পেয়েছে। এতে মৌলভীবাজারের কৃষকরা উকৃত হবেন।’

সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোশে বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।

রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমে, অথচ আমাদের দেশে ঠিক উল্টে বেড়ে যায়। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাইকারি দোকানগুলোতে বিক্রয় রশিদ দেওয়া নিশ্চিত করতে হবে এবং অহেতুক দাম বাড়ানো বন্ধ করতে হবে।’

এছাড়া শ্রীমঙ্গলের পানি নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার ও খনন, শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ, ইউপি সদস্য মসুদ আহমেদ প্রমূখ।

এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্য ভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। যা বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচিত সংসদ সদস্য দ্বারা কখনো এ উপজেলাবাসি নাগরিক সুবিধাটুকু ভোগ করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট