1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা

হাকালুকি হাওরে দেখা মিললো বিরল বিপন্ন “ভূতি ও বৈকাল তিলিহাঁস”

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

 

এশিয়ার অন্যতম বৃহৎ ও দেশের সর্ববৃহৎ জলাভূমি খ্যাত মৌলভীবাজারে হাকালুকি হাওরে এবার দেখা মিলেছে বিশ্বব্যাপি বিপন্ন “বেয়ারের ভূতি হাঁস” ও বাংলাদেশের বিরল প্রজাতির “বৈকাল তিলিহাঁস”। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন ব্যাপি হাকালুকি হাওরে পরিয়ারী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন করেছে। যুক্তরাজ্যে সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এবং সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের আওতায় বাংলাদেশ বার্ড ক্লাব ২৩ ও ২৪ জানুয়ারি হাকালুকি হাওরে পাখি জরিপ শুমারি করে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ বন অধিদপ্তর।

পাখি জরিপে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক মিলা, সুলতান আহমেদ, মো. সাব্বির আহাম্মেদ, উজ্জ্বল দাস, আবু মুসা রাজু, মাহফুজ হিমেল ও খোরশেদ আলম।

বার্ড ক্লাবের প্রতিনিধি দল হাকালুকি হাওরের ৪৫টি বিলে সর্বমোট ৩৫,২৬৮ টি পাখি পর্যবেক্ষণ করেছে। তন্মধ্যে পিংলা বিলে বিশ্বব্যাপী বিপন্ন বেয়ারের দুটি ভূতি হাঁস, নাগুয়া-লরিবাই বিলে বাংলাদেশের বিরল প্রজাতির একটি বৈকাল তিলিহাঁস, সংকটাপন্ন তিনটি ফুলুরি হাঁস, সংকটাপন্ন মরচে রঙের ১৫৮৮টি ভূতিহাঁস, সংকটাপন্ন জাতের ছয়টি উত্তুরে টিটি, সংকটাপন্ন কালো মাথা ৩৯৩টি কাস্তেঢ়রা এবং বিশ্বব্যাপী বিপন্ন জাতের ৯০৯টি পাতি ভূতিহাঁস গণনা করা সম্ভব হয়েছে। এছাড়াও পিয়াং হাঁস ৫৫৫২টি, উত্তুরে ল্যাঞ্জ্যা হাঁস ৪২৭২টি, এশিয়া শামুকখোল ৪২২৮ টি পর্যবেক্ষণ করা হয়েছে।

হাকালুকি হাওরের প্রায় প্রতিটি মৎস্য জলাশয়ে মৎস্য আহরণ চলতে থাকায় এবং বেশির ভাগ বিল পানি শূন্য হয়ে পড়ায় বিগত বছরের তুলনায় এবার পাখির সংখ্যা তুলনামূলক কমসংখ্যক পাখি পরিলক্ষিত হয়েছে।

প্রতিনিধি দলের প্রধান ওমর শাহাদাত সূত্রে জানান, ব্যাপকভাবে ধান চাষের আবাদ ও বিলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ও বিষটোপে পাখি শিকার স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। এসময় কয়েকটি বিলে হাতেনাতে অবৈধ জাল ধরে তা বিনষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক দিয়ে তৈরি পরিত্যক্ত মাছ ধরার ফাঁদ সমগ্র হাওরে ব্যাপকভাবে দৃশ্যমান পরিলক্ষিত হয়। পরিযায়ী পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে পারলে আগামিতে বিশ্বের বিভিন্ন ঠান্ডা প্রধান দেশ থেকে আরো বেশি অতিথি পাখির সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট