1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

বিগত ১৬ বছর গুম খুনের রাজত্ব ছিল; ইকবাল হাসান মাহমুদ টুকু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন গত ১৬ বছরের গত ১৬ বছরের ইতিহাস শেখ হাসিনার গুম-খুনের ইতিহাস।এই গুমের শিকার হয়েছেন আপনাদের কৃতি সন্তান আপনার আমার নেতা ইলিয়াস আলী।

শনিবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতির বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র বর্ষীয়ান বিএনপি’র কেন্দ্রীয় নেতা।

লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্থানীয় খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বিএনপি এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। এতে সভাপত্বি করেন নাসির আহমদ শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মিফতা সিদ্দিকী ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, এমএ মুকিত ,মনোয়ার আহমেদ রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন আর জেল থেকে ফিরেছেন হুইল চেয়ারে। শেখ হাসিনার নির্মম নির্যাতনে তাঁকে হুইল চেয়ারে বসিয়ে দিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট