1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

পাওনা টাকা চাওয়ায় জীবন গেল নারীর; ঘাতক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাজমা উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী। এর আগে শুক্রবার (১৭ই জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ই জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার এবিষয়ে নিশ্চিত করেন।

তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়ীক সূত্রে কাজের জন্য কয়েক মাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লাখ টাকা ধার নেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা তিনি ফেরত দেননি।

পরে এলাকায় বিষয়টি নিয়ে বৈঠকের পর শুক্রবার নাজমার টাকা সোহাগ ফেরত দিবেন বলে উপস্থিতদের আশ্বস্ত করেন।

ওসি আরও জানান, গত শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ। পরে শনিবার সকালে নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহাগ মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট