1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

“যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৭ জানুয়ারি) শুক্রবার মৌলভীবাজার জেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।

সকালে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী। পরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সঙ্গীতের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিকতা শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মৌলভীবাজার গার্ল গাইড এসোসিয়েশন’র জেলা কমিশনার নূরজাহান সোয়ারা, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সবিতা সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আজহার আলী দেওয়ান, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নাজমা বেগম প্রমুখ।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট