1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা

কুলাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। বুধবার (১৫ই জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ও যুব সমাবেশের বর্ণাঢ্য র‍্যালির শোভাযাত্রা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

তিনি তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিপাদ্যকে সামনে রেখে বলেন, দেশ থেকে মাদকমুক্ত, দুর্নীতি, সকল অবিচার-অনাচার দূর করে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার কাজে আজকের তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. রেদোয়ান খাঁন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী, এনজিও প্রতিনিধি আব্দুস সামাদ সোহেল ও মুক্তারানী দেব প্রমুখ।

সভাশেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর এলাকার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট