1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

লালমনিরহাট জেলা হাতিবান্দায় ট্রাকের নিচে ঘুমন্ত দাদী নাতি, একঘন্টা ৩০মিনিট পর জীবিত উদ্ধার নাতি।

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী, এ স্টাফ রিপোর্টার,
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

 

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘাতক ট্রাক বসনবাড়িতে ঢুকে পড়ে, এঘটনায় ট্রাকের নিচে আটক পরে ঘুমন্ত দাদী ও নাতি। পুরো দেড় ঘন্টা অভিযান চালিয়ে জীবিত অবস্থায় নাতি আব্দুল্লাহ কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদীমা নূরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এমন ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ জানুয়ারি) ভরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে। জানা যায়, ওই এলাকার মোঃ সাগর হোসেন স্ত্রী সহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহাসড়কের পাশে একটি টিনের চালা ঘরে সাগরের মা নূরী বেগম ও তিন বছর বয়সী সাগরের ছেলে আব্দুল্লাহ থাকেন। সোমবার ভোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘন্টা পর অভিযান চালিয়ে নাতি আব্দুল্লাহ কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদী নুরী বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট বুড়িবাড়ি মহাসড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায়, হাতীবান্ধা থানার (ওসি) মাহমুদুন-নবী বলেন , শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নূরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাতক ড্রাইভার ও চালক কে আইনের আওতায় আনার আহবান জানান এলাকা বাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট