1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সারজিস আলম

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন সংগঠনের অন্যতম সমন্বয়কারী সারজিস আলম। শহরের বাংলাস্কুল মোড়, কে জাহান মার্কেট এবং চকবাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে জুলাই অন্দলরের ঘোষণা পত্র বিতরণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর সদর উপজেলার ইলিশ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারজিস আলম। বক্তব্যে তিনি আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। তবে এর জন্য জনগণকে নিজেদের অবস্থান থেকে সাহসিকতার সঙ্গে সত্যের পক্ষে কথা বলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তাদের অধিকার কেড়ে নিতে পারবে না। তিনি সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সারজিস আলম ভোলাবাসীর ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং জনগণকে আশ্বস্ত করেন যে, তাদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রাখা হবে।

গণসংযোগ কর্মসূচির আগে সারজিস আলম জুলাই আন্দলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।

এই কর্মসূচিতে সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র শামন্তা শারমিন এবং ভোলার বিভিন্ন এলাকার সমন্বয়কারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্রচেষ্টা ভোলার মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনকে আরও বেগবান করার আশা জাগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট