1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য পৌরসভার ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৫ই জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. মোবারক হোসেন খান এবং

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখা এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে দোকানপাট এবং ভাসমান ব্যবসায়ীদের পসরা উচ্ছেদ করা হয়। এসব দোকানগুলো ফুটপাতে বসানো থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছিল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাতে কিছু দোকানি অবৈধভাবে বসে ছিলেন, যার কারণে সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়তে হতো। আমরা তাদের সতর্ক করেছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে শহরের ফুটপাতগুলো দখলমুক্ত থাকে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। অভিযানের সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট