1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

চোরা কারবারি ভারতীয় চিনিসহ আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় চোরাকারবারীর অবৈধপথে আসা ভারতীয় চিনিসহ শ্রী সঞ্জীব মালাকার (৫০) নামের এক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯শে ডিসেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া এলাকা থেকে কারবারিকে আটকের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। সঞ্জীব ওই এলাকার সন্তদ মালাকারের ছেলে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবি’র শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আলীনগর বিজিবি’র একটি দল সকাল সাড়ে ১০টার দিকে গণকিয়া এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধপথে আসা ভারতীয় ২৯ কেজি চিনি জব্দ করে সঞ্জীব’কে আটক করা হয়।

পরে বিকেলে কুলাউড়া থানায় চিনিসহ চোরাকারবারি সঞ্জীবকে হস্তান্তর করে অবৈধ চোরাচালান মালামাল বহনের দায়ে তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়।

কুলাউড়া থানার প‌রিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জীব চোরাকারবারিকে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট