1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঈদে কেন ভোলা ঘুরতে আসবেন? ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত ঢাকায় ঝুম বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তি ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ নিহত বরিশালের ১৩০ বছরের পুরনো ‘লাল বিল্ডিং’ আদালত: বিচারপ্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ১৭ বছরেও আইলার দগদগে ক্ষত, চরমোন্তার মানুষের আতঙ্কে দিন কাটে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার ভোলার গজারিয়া পশুর হাট: আড়াইশ বছরের ঐতিহ্য, খাজনামুক্ত বেচাকেনা ভোলা-ঢাকা নৌরুটে যাত্রী হয়রানি বন্ধে ১৪ দফা দাবি, ইলিশা ঘাটে অবস্থান কর্মসূচি

বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাউফল সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০১৮ সালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন মিলন। তার স্ত্রী ও ৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট