1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে “প্রকৃতি ও জীবন ক্লাব” ভোলা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

বৃক্ষরোপণ কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেছে “প্রকৃতি ও জীবন ক্লাব” ভোলা। আজ চ্যানেল আই-এর ৪ নং ষ্টুডিওতে জাকযমত অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চ্যানেল আই-এর পরিচালক মুকিত মজুমদার বাবু।

প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ক্লাবের উপদেষ্টা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ক্লাবের উপদেষ্টা জাবির হাসনাইন ডিকেন এবং চ্যানেল আই ভোলা প্রতিনিধি ও ক্লাবের সমন্বয়কারি মো. হারুন আর রশীদ।

এই বিশেষ পুরস্কারের জন্য প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা তার বৃক্ষরোপণ কর্মসূচির জন্য অবারিত প্রশংসা অর্জন করেছে, যা চলতি বছর ভোলা জেলার পরিবেশ সংরক্ষণে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ক্লাবটি এ পর্যন্ত ৪০ হাজারেরও অধিক গাছ রোপণ করেছে, যা পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পুরস্কার গ্রহণের সময়ে জাকির হোসেন মহিন বলেন, “বৃক্ষরোপণ কোনো সাধারণ কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার। আমাদের সকলকে একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।”

“প্রকৃতি ও জীবন ক্লাব” এর এই কার্যক্রম সারা দেশে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে। চ্যানেল আই-এর পরিবেশবান্ধব উদ্যোগ “সবুজে সাজাই বাংলাদেশ”-এর অংশ হিসেবে এই ক্লাবের কার্যক্রম এখন গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত। দেশের প্রতিটি প্রান্তে বৃক্ষরোপণ এবং সবুজায়ন কর্মকাণ্ডের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির কাজ করছে এই ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট