1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটির পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে “কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি”—এর কাজের অগ্রগতি শেয়ারিং এবং সংশোধিত পরিকল্পনা প্রণয়নের জন্য পাবলিক হিয়ারিং ২০২৪। এ সভার আয়োজন করা হয় গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)—এর বাস্তবায়নে। অনুষ্ঠানের আয়োজন করে ধনিয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি এডুকেশন ওয়াচ কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ধনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আহসান হাফিজ। সভায় সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন ওয়াচ কমিটির সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের এবং জিজেইউএস—এর উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস—এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। এছাড়া প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পাবলিক হিয়ারিং ২০২৪—এ উপস্থিত ইউনিয়ন ওয়াচ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও যুব ফোরাম এর সদস্য বৃন্দ তাদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন, যা পরবর্তী সময়ে সংশোধিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট