1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুটপাতে অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

পৌর নাগরিক সেবায় নির্বিঘ্নে চলাচল ও শহরের সৌন্দর্য বর্ধনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এর নির্দেশে মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) দিনভর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে ও সৌন্দর্য বর্ধনে রক্ষার্থে ইউএনও’র নির্দেশে আমরা পৌরসভার পক্ষ থেকে অভিযান পরিচালানা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাঁটাচলা চলে বাঁধা গ্রস্থ এবং রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

ফুটপাতে ভাসমান দোকান ও স্থায়ী দোকানের পণ্যসামগ্রীর পসরা ফুটপাতের ওপর সাজিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আগামী দিনে অবৈধ দখলদার, ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট