1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে”শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড”মৌলভীবাজারের কন্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত “শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪”এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কন্যা ফাতেমা জান্নাত রিয়া।

সারাদেশের ৬৪টি জেলা এবং পরবর্তীতে বিভাগীয় ভাবে বাছাইয়ের মধ্যে সেরা ২০ জনের জাতীয় পর্যায়ে রিয়া হয়েছেন ৪র্থ স্থান অর্জনকারী সবচেয়ে চমকপ্রদ বিষয় সেরা ১০ জনের মধ্যে তিনিই রিয়া একমাত্র নারী।

রিয়া কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (CURE)*-এর ভাইসচেয়ারপার্সন। মাত্র ২০বছর বয়সে তিনি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সফলভাবে কাজ করছেন। তার কাজের ক্ষেত্রগুলো হলো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউথ ফোরাম মৌলভীবাজার, GPC, Volunteer Opportunities,Volunteer for Inclusion,FSCD Volunteer,Forgotten Women,Save Sylhet,Rotaract Club সহ বেশ কয়েকটি সংঘটন।
২০২১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি সংগঠনটির প্রজেক্ট অফিসার হিসেবে নিয়োজিত হন।
২০২৪ সালের ২৬শে জুন রিয়া গ্লোবাল পিস চেইন-এর এম্বাসাডর হিসেবে স্বীকৃতি লাভ করেন। তার স্বেচ্ছাসেবী কর্মজীবনে তিনি ২০০টিরও বেশি প্রজেক্ট, ট্রেনিং এবং ওয়ার্কশপ সফলভাবে সম্পন্ন করেছেন। তার কাজের জন্য তিনি বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও রিওয়ার্ড অর্জন করেছেন।
লেখাপড়ায়ও তিনি অত্যন্ত কৃতিত্বপূর্ণ। তার ঝুলিতে রয়েছে একাধিক GPA-5 সার্টিফিকেট রিয়া চায় তার মতো অন্য মেয়েরাও স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখুক। শুধু নিজ জেলা নয়, বরং সারাদেশের উন্নয়নে অবদান রাখুক। তিনি বিশ্বাস করেন—দেশটা আমাদের, দেশের জন্য কাজ করাটা আমাদের নৈতিক দায়িত্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট