1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

শ্রীমন্তুপুর-বাহাদুরপুর ভূমি অফিসে কাজের কোন নিয়ম-নীতির তোয়াক্কা করেন না।

এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

শ্রীমন্তপুর-বাহাদুরপুর ভূমি অফিস ০২/১১/২০২৪ ইং সোমবার আকস্মিক ভাবে পরিদর্শন করেন জনাব মোঃ রেজাউল করিম,সহকারী কমিশনার (ভূমি),নিয়ামতপুর,নওগাঁ।তিনি একজন অতি ভদ্র ও নম্র অফিসার।

পরিদর্শন কালে নায়েব জনাব মোঃ লতিফুর রহমান কে যা প্রশ্ন করেছেন কোন উত্তর সঠিক ভাবে দিতে পারেন নি।নায়েব জনাব মোঃ লতিফর রহমান এ অফিসটা সরকারী অফিস তা মনেই করেন না।কোন রেজিস্ট্রার ঠিক নেয়।আসলেই ভূমি অফিসের মূল কাজ রেজিষ্টার ও হোল্ডিং ঠিক রাখা।এমন কি,যে ব্যক্তি নামজারি করলেন তার জমির হোল্ডিং খোলা হয়না।হোল্ডিং খুললে ও জমি বাদ বা যোগ করেন না।সহকারী কমিশনার (ভূমি) বলেন রেজিস্ট্রার ঠিক না থাকলে এক জমি বার বার বিক্রি হবে।সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, মানুষের মধ্যে যে ধারনা সৃষ্টি হয়েছে ভূমি অফিস মানেই ঘুষ বানিজ্য এটা থেকে বের হতে হবে।ভূমি অফিস হবে ঘুষ মুক্ত,রাজনৈতিক মুক্ত তাহলেই আমরা মানুষকে ভালোমানের সেবা দিতে পারব।

পুকুর খননের বিষয়ে বলেন জমিতে
পুকুর খনন করতে হলে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি পত্র নিতে হবে।৮নং আকন্দপুর গ্রামের আবাসনের বাড়ির বিষয়ে পরিদর্শন সাপেক্ষে ৮ দিনের মধ্যে পরিদর্শন রিপোর্ট দিতে বলেন অথবা যার নামে বাড়ি নেই তাকে বাড়ি থেকে বের করতে বলেন না হলে প্রশাসনের মাধ্যমে এর ব্যবস্থা করা হবে।

পরিদর্শন শেষে নায়েব জনাব মোঃ লতিফুর রহমান কে কিছু নির্দেশনা দিয়ে যান-১.ভূমি উন্নয়ন কর বাড়াতে হবে ২. রেজিস্ট্রার আপডেট করতে হবে ৩. এস,এফ এর উত্তর দেওয়ার সময় ভালোভাবে দেখে শুনে দিতে হবে ৪. এ,ডি,এস এর আদায়ের প্রতিবেদন দিতে হবে ৫. প্রতি মাসে খাস জমি পরিদর্শন করে রিপোর্ট দিতে হবে ৬. ঋন সার্টিফিকেট মামলা করতে হবে ৭. উত্তরাধিকার সূত্রে নামজারি হবে না ৮. নামজারি প্রস্তাব বা প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে ৯. নামজারি নথি ১/২ দিন পর পর পাঠাতে হবে ১০. পুকুর খননে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে।অনতিবিলম্বে এ সমস্যার সমাধান না করলে জনগন বিভ্রান্তির স্বীকার হবেন।

এলাকার জনগন চায় এ রকম একজন অফিসার।তিনি যেভাবে কাজ গুলো বুঝিয়ে দিলেন কম অফিসারগণ আছেন যারা কোন পরিদর্শনে দায়িত্বরত অফিসার কে বলেন না।সহকারী কমিশনার (ভূমি) বলেন, নিজ নিজ কাজের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগন যেন হয়রানির স্বীকার না হয় এ ভাবে কাজ করবেন।জনগন সুখে থাকলেই আমার সোনার বাংলাদেশ হয়ে উঠবে সত্যিকারের সোনার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট