1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রী রিমান্ডে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

 

বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৭শে নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়। এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে ৭বারের নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯শে সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাংচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।

এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বুধবার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত,জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ ৭বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত ৩রা অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট