1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

লংগদুতে ৫টি উন্নয়ন প্রকল্পের দাবিতে নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান

বিপ্লব ইসলাম,  লংগদু,(রাংগামাটি) 
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৪৮ বার পড়া হয়েছে

 

 

পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ নামক সংগঠন লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ২টায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ অত্র উপজেলার আওতায় ৫টি প্রকল্পের দাবি জানিয়ে নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চেয়ে উক্ত স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা শাখার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ সংগঠন এর আহবায়ক জাহাঙ্গীর যুগ্ম আহবায়ক ফিরোজ মাহমুদ ও ইমাম হোসেন আরাফাত ।

স্মারক লিপিতে তারা সামাজিক দুর্ভোগের কথা তুলে ধরে লিখিত আকারে বলেন, আমরা পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কন্ঠ এর পক্ষ হইতে আবেদন করিতেছি যে, অত্র উপজেলায় পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লোকের বসবাস কিন্তু রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলা প্রায় ৭০ কি.মি. দুরে অবস্থিত।জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ এবং এলাকাটি পার্বত্য ও দুর্গম এলাকা হওয়ায় উন্নয়নের দিক হইতে পিছিয়ে আছে দীর্ঘদিন যাবৎ নদী পথে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকটা দূর্ভোগের স্বীকার হতে হয়।  রাঙ্গামাটি জেলা সদরের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা নেই এতে করে কোনো রোগী অসুস্থ হলে কিংবা গর্ভবর্তী মায়ের জেলা সদরে নিয়ে যেতে পথেই দুর্ঘটনা ঘটে,ফলে  পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির
কন্ঠ এর পক্ষ হইতে উদ্যোক্তা হিসাবে নিম্নোক্ত প্রকল্পগুলো অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও অন্যান্য ৪ টি প্রকল্পের মধ্যে রয়েছেন,লংগদু উপজেলা হইতে নানিয়ারচর-লংগদু সংযোগ  রাস্তাটির সংযোগের জন্য বিভিন্ন স্থানে মাটি কাটা ও মাটি ভরাট,লংগদু উপজেলা হইতে বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে সড়ক যোগযোগ ব্যবস্থার জন্য মাইনীমুখ ফরেস্ট গেইট হইতে কালাপাগুজ্জাঘাট পর্যন্ত ড্রেজিং এর মাটি ভরাট করে রাস্তা নির্মাণ,
মাইনীমুখ লঞ্চ ঘাট হইতে ৩ টি ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ, লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা সহ মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাইনীমুখ মডেল হাই স্কুলের পিছনে পরিত্যাক্ত ঘোনা ভরাটকৃত জায়গায় খেলার মাঠ হিসাবে অনুমোদন সহ এ ব্যাপারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতা কামনা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট