1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পটুয়াখালীতে পচা খাবার বিক্রির দায়ে ফাস্টফুড রেস্তোরাঁ সিলগালা, জরিমানা ২০ হাজার টাকা কুয়াকাটায় ৯৯ পিস ইয়াবা ও ৫৩ হাজার টাকা উদ্ধার, আটক ২ বাউফলে অবৈধ বালু উত্তোলন: ইউপি চেয়ারম্যানের ভাইয়ের জেল-জরিমানা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আটক জামায়াত নেতা থানায় হস্তান্তরের পর মুক্ত; ওসির দাবি, ‘আসামি পাইনি’ ভোলার বিসিক শিল্প নগরীতে ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও সাদা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

বৈষম্য বিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি হাকিম গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় খলিপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫শে নভেম্বর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এক আসামী খলিলুর ইউপি’র কেশবচর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত আসামি সদর উপজেলার কেশবচর এলাকার মৃত আব্দুল হাফিজের ছেলে খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬শে নভেম্বর) আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট