1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

অরবিন্দ পোদ্দার,নলছিটি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

 

‘দুর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধই শ্রেয়’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সামছুল আলম খান বাহার। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুঃ আনোয়ার আজিম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনায়েত করিম।

প্রতিযোগিতায় বিপক্ষ দল সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পক্ষদল নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ রানারআপ নির্বাচিত হন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মোঃ আমির হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আনোয়ার আজিম, প্রেস ক্লাব সভাপতি মোঃ এনায়েত করিম ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।

এসময় কমিটির সহ সভাপতি মাওঃ আঃ কুদ্দুস, সদস্য মাওঃ রেজাউল করিম, তপন কুমার দাসসহ বিতার্কিক দলদ্বয়, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নলছিটি প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট