1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

মালিক হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারে স্ত্রীর সংবাদ সম্মেলন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের রাজনগরে পানিশাইল নিজগাঁও গ্রাম নামে আলোচিত আব্দুল মালিক হত্যা কান্ড মামলার বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রভাহিত করতে একটি মহল অপকৌশল করছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২০ নভেম্বর) মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার লোহমহর্ষক ও হৃদয় বিদারক হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরে বলেন- বিগত ২০২১ সালের ১৭ই নভেম্বর সন্ধ্যায় আইনজীবী ও ক্রীড়াবিদ এডভোকেট আব্দুর রকিব মন্টুদের পৈত্রিক সম্পত্তি ‘‘বশির রাবেয়া কটেজ’’ নামীয় বাড়ি সহ নিজগাঁও এ তাদের সকল সম্পতির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার আব্দুল মালিক-কে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন, নং- ৯/১৯২ এবং জি আর নং- ১৯২/২১ দায়ের করেন। উক্ত হত্যাকান্ডে জড়িত ৩ জন ও পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার সাথে সংশ্লিষ্ট ভাড়াটিয়া খুনী সন্ধেহে আরো ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় ৪ মাস পূর্বে নুরুল ইসলাম কলা মিয়াসহ মামলার অন্যান্য আসামীরা আড়াই বছর হাজতবাস করে জামিনে বের হন। এর পর থেকেই মামলা তুলে নেয়ার জন্য চলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন। নিরাপত্তাজনিত কারণে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারছেন না। তিনি আরো জানান- আব্দুল মালিক সম্পত্তির কেয়ারটেকারের দায়িত্ব পালনকালীন সময়ে, তাদের পূর্বের কেয়ারটেকার নিজগাওঁ গ্রামের নুরুল ইসলাম কলা মিয়া প্রায় সময় হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করতেন এবং কয়েকবার শারীরিকভাবে আঘাতও করেছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে জীবিত থাকাকালীন আব্দুল মালিক বাদী হয়ে নুরুল ইসলাম কলা মিয়া গংদের বিরুদ্ধে থানায় (মামলা নং-৩০, তারিখ ৩১/৮/২০১৮ইং) দায়ের করেন। এ মামলায় নুরুল ইসলাম কলা মিয়া, তার ছেলে আমিন ও শামীমকে গ্রেপ্তার করে কারাগারে সাড়ে চার মাস রাখা হয়। মামলায় জামিনে বেরিয়ে আসামীরা আরও বেপরোয়া হয়ে প্রতিহিংসা- প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন এবং আব্দুল মালিককে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করেন। সম্প্রতি-এডভোকেট আব্দুর রকিব মন্টুর রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার নিমিত্তে প্রতিপক্ষের লোকজন “তথা কথিত আয়না ঘর” এবং “টর্চার সেল” বলে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে গুজব রটাচ্ছেন। ‘‘বশির রাবেয়া কটেজ’’ নির্মিত ঘরে বাংলাদেশ সরকারের বিস্ফোরক আইন ও তদাধীন প্রণীত গ্যাস সিলিন্ডার বিধিমালা ১৯৯১ এর বিধানাবলী এবং শর্তাবলী অনুযায়ী অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদ রাখার জন্য তাদের নির্মিত সেমিপাকা কয়েকটি মজুদাগার এই ভূমিতে রয়েছে। মূলত জানালা বিহীন এই ঘরগুলো অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখার ঘর। আব্দুল মালিকের হত্যা মামলার বাদী এডভোকেট আব্দুর রকিব মন্টুকে হেনস্তা করে মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করে মামলাকে দূর্বল করাই লক্ষ্য। স্বামী আব্দুল মালিক হত্যার দ্রুত বিচার ও শিশু সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-খসরু চৌধুরী, ছায়া বেগম, রফিক আলী, কমরু মিয়া, আব্দুল হাকিম, আফসারা আঞ্জুম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট