1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে না দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লির মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা নূর আহমদ বনবীথি এলাকায় বসবাস করছিলেন। বৃদ্ধ বয়সেও শহরের অলিতে-গলিতে দুই-পাঁচ টাকা দামের বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন তিনি।

বনবীথি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নূর আহমদ প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে সবার আগে চলে আসতেন। বরাবরের মতো শনিবার জোহরের সময় মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলে তিনি জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের মেঝেতে ঢলে পড়েন। তাঁকে একটু পানি পান করান এর পর ওনার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুনেদ বলেন, নূর আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। দুই টাকা দামের তাগা, ব্যান্ড, সুঁই, সুতা ইত্যাদি বৃদ্ধ বয়সে ও ফেরি করে বিক্রি করতেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট