1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

কমলগঞ্জে প্রবাসীর ভূমি সংক্রান্ত বিরোধে ভাংচুর,গাছ-গাছালি কর্তনের অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে ভাংচুর, লুটপাটের অভিযোগ। এই ঘটনায় শিপন মিয়ার স্ত্রী নাহিদা আক্তার বাদী হয়ে গত শনিবার (৯ই নভেম্বর) রাতে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলেন একই এলাকার মছব্বির মিয়া,মো:মজনু মিয়া,হাসিম মিয়া,শামিম মিয়া,বশির মিয়া,শিউলী বেগম, রুমেলা আক্তার,তামান্না আক্তার।
লিখিত অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, শনিবার (৯ই নভেম্বর) সকাল অনুমান ১০টার সময় কমলগঞ্জের মৌজাঃ পরানধর, জেএল নং- ২৯, খতিয়ান নং-৬২, দাগ নং-৩৫৬, পরিমাণ ২৯ শতক ভূমি, তফসিল বর্ণিত ভূমি দখল নিতে বিবাদীগন বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে। ভূমি জবর দখল নিতে বিবাদীগন বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন,বিবাদীগণ অত্যান্ত অন্যায়,অত্যাচারী উৎশৃঙ্খল, লাঠিয়াল, সন্ত্রাসী, পরধনলোভী ও জবরদখলকারী প্রকৃতির লোক, তাহারা সবসময় গায়ের জোরে চলাফেরা করে, আইনের ধার ধারে না,বিবাদীগনের সহিত তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসতেছে। বাদী একা বাড়িতে থাকেন তার স্বামী সৌদি আরব প্রবাসী। বিবাদীরা জোরপূর্বক ভূমি দখল করার পায়তারায় লিপ্ত থাকে। তাহারই ধারাবাহিকতায় বিবাদীগণ বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করে, মামলাটি চলমান রয়েছে। ঘটনার তারিখ ও সময়ে বিবাদীগণ তপশীল বর্ণিত ভূমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে তার স্বামীর পুরাতন বসতঘর ভাংচুরসহ রোপনকৃত গাছ- পালা কেটে ফেলে এবং জোরপূর্বক বাঁশের বেড়া দেবার চেষ্টা করে।

তিনি বিবাদীগণকে বাঁধা দিলে বিবাদীগন তাকে অশ্লিল ভাষায় গালি- গালাজসহ তাদের হাতে থাকা, দেশীয় রামদা, লোহার শাবল, লাঠি-সোটা দিয়া হত্যার উদ্দেশ্যে তাকে মারপিট করতে উদ্যত হলে তিনি প্রাণ বাঁচাতে বসত ঘরে প্রবেশ করে প্রাণে রক্ষা পান। তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন।

এঘটনায় অভিযুক্ত মছব্বির মিয়া জানান, আমরা কোন মারামারি করিনাই, ঘটনার দিন সীমানা নির্ধারণ করতে চেয়েছিলাম,আমাদের ভূমি সংক্রান্ত কাগজপত্র রহিয়াছে ।

কমলগঞ্জ থানার এস আই সবুজ মিয়া জানান,লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট