1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

ডিবির অভিযানে ইয়াবাসহ ১জন আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শ্রীমঙ্গল উপজেলা এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ রতন পাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩রা নভেম্বর) সন্ধ্যায় এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ধোপারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় শমশেরগঞ্জ বাজারমুখী ধোপারহাট বাজারের বিসমিল্লাহ টেলিকমের সামনে থেকে রতন পালকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রতন পাল মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রামের মৃত গপেশ পালের ছেলে।

এ ঘটনায় আটককৃত রতন পাল এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার যথাযথ ব্যবস্থা গ্রহণের পর পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট