1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

চোরাইপথে ভারতীয় ঔষধসহ দু’জন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত ঔষধসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দু’জনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।

সিলেট থেকে কাভার্ডভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৬ই নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান গতিরোধ করে তল্লাশি করা হয়।

এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ঔষধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত ব্যক্তি দু’জন ও জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেটের জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ঔষধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট