1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের মনূ নদে অবধৈভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গেল মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় তহসিলদার বাঁধা দিলে তারা তা কর্ণপান না করে বালু উত্তোলন করতে থাকে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইসলামপুরে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমনটি দেখতে পান। তাৎক্ষনিক বালু উত্তোলনে জড়িত থাকা মোঃ রকি হোসেন নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্ধ করা হয়। সহকারী কমিশনার(ভূমি) সানজিদা আক্তার এ প্রতিবেদককে জানান, বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন নিলামে বিক্রি করা হবে।

এদিকে বুধবার দিবাগত রাত ৯টায় মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের সুমারাই ঘাটে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাশ। সরেজমিনে গেলে তারা দেখতে পান, মনূ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে লম্বা পাইপ লাগিয়ে গ্রামের একটি বাড়িতে বালুৃ উত্তোলন করা হচ্ছে।

এসময় বালু বিক্রেতা ও ক্রেতাদের বালু উত্তোলন ও ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তারা আর দেখাতে না পারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী রাজু মিয়াকে ১ লাখ টাকা ও বালু ক্রয়কারী রায়হান আহমকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যহহৃত ড্রেজার জব্দ করে একজনের জিম্মায় রাখা হয়। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মনূ নদে বৈধপথে যারা বালু উত্তোলন করে আসছেন, তারা শর্তে দেওয়া সীমানা লঙ্গন করে অন্য জায়গা থেকে দেদারছে বালু উত্তোলন করে আসছেন। এসব আইন ও শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ইজারা বাতিলের জোর দাবী জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট