1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো ও চাঁদাবাজিসহ প্রান নাশের অভিযোগ

আবুবকর সিদ্দিক, কয়রা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

 

খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত হড্ডা গ্রামে অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো ও চাঁদাবাজিসহ প্রান নাশের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ জিল্লু গাজী । মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন ইং ০৫/১১/২০২৪ তারিখে আমার বাড়ী লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠানে খোকন, বিল্লাল, কাশেম আসিয়া প্রকাশ্যে ৫০,০০০/- টাকা চাদা দাবি করে। আমি টাকা কেন দিব জিজ্ঞেস করিলে তার রাগে অগ্নিশর্মা হইয়া উঠে আমাকে হুমকি দিয়া বলে যে, তোর এলাকার আমিরুলের কি অবস্থা করেছি দেখেছিস, তোর অবস্থাও অমন করে দিব, বাহিনী দিয়ে ধরিয়ে দিব, অস্ত্র মামলায় ফাঁসাবো বলিয়া হুমকি প্রদর্শন করে। আমার বাড়ীর পার্শ্ববর্তী হামিদ গাজীর বাড়ীতে যাইয়াও তারা প্রকাশ্যে চাদা দাবি করিলে হামিদ গাজী চাদা দিতে অস্বীকার করিলে হামিদ গাজীকে বাহিনী দিয়ে উঠিয়ে নেওয়ার হুমকি ও স্থানীয় কাঁকড়া ব্যবসায়ী জলিল গাজীর  নিজস্ব মোবাইল নাম্বারে ০১৯৬৪৬৯৪২৬৫ নাম্বার থেকে খোকন কল দিয়া ১৫,০০০/ টাকা চাদা দাবি করিলে জলিল গাজী অস্বীকার করিলে জলিল গাজীকে হত্যার হুমকি সহ মাদক মামলাসহ বিভিন্ন মামলায় ফাঁসানো ও ব্যবসা করতে না দেওয়ার হুমকি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন খোকন পিতা আবুল হোসেন শেখ গ্রাম কালাবাগি থানা দাকোপ, বিল্লাল গাজী পিতা নুর মোহাম্মদ গাজী গ্রাম গড়ুইখালী, কাশেম পিতা আবুল সাং বেতবুনিয়া থানা পাইকগাছা জেলা খুলনাগণ স্থানীয় গরিব অসহায় মানুষ নদিতে বৈধ উপায়ে মৎস্য আহরন করিলে তাদের নিকট থেকে চাদা দাবি করে , চাদা দিতে অস্বীকার করিলে উঠিয়ে জঙ্গলে আটকে রাখার হুমকি দেয়। তারা এলাকায় দেদারসে মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজ ধংসের দিকে নিয়ে যাচ্ছে। বাধা দিলে বা প্রতিবাদ করিলে মারপিট হুমকি ধামকি মান অপমানসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। তারা বিভিন্ন সময়ে পুলিশসহ বিভিন্ন বাহিনির পোশাক পরে এলাকায় এসে মানুষকে ভয়ভীতি দেখানোসহ ত্রাসের রাজত্ব কায়েম করার পায়তারা করিতেছে। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তারা পূর্বে ডাকাতি পেশায় জড়িত ছিল। তারা বিভিন্ন এলাকায়  মানুষকে জিম্মি করে, বাহিনীর নাম ভাঙ্গিয়ে ও ভয়ভীতি দেখাইয়া টাকা আদায় করিয়াছে। তারা আমাদের গ্রামের অনেকের নিকট থেকে মামলায় ফাঁসানো, বাহিনীর নাম ভাঙ্গিয়ে ও বাহিনী দিয়ে ধরে দেওয়ার ভয় দেখানোসহ নানাভাবে হয়রানি করিয়া আসিতেছে। এজন্য আমি কন্টিনজেন্ট ইনচার্জ ,কয়রা বরাবর দরখাস্ত ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রনালঅসহ বিভিন্ন দপ্তরে অনুলিপিও পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট