1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার

প্রবাসে থেকেও বোমা হামলার আসামী সাবেক ছাত্রদল নেতা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

 

 

ফিনল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ৪ঠা আগস্ট সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা হামলার অভিযোগে আটক করা হয়েছে। বুধবার (৩০শে অক্টোবর) রাত ১১টায় তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। অথচ মুন্না ঘটনার সময় দেশেই ছিলেন না। তিনি দেশে আসেন গত ২৩শে সেপ্টেম্বর।

জানা যায়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে সেখানকার যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে করা আনিত অভিযোগ হলো গত ৪ঠা আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছেন। অথচ গত ২৩শে সেপ্টেম্বর মুন্না ফিনল্যান্ড থেকে দেশে ফিরেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।

অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মুন্নার পরিবার। ফিনল্যান্ড প্রবাসী ও সেখানকার বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য; সে দীর্ঘদিন যাবত মুন্নার প্রতিবেশি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে বাসার রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেপ্তার করানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট