1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ গ্রেপ্তার-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে প্রেমিক ও সহযোগী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০শে অক্টোবর) ভোরে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের লালপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মো. সোয়েব ইসলাম তানিম (২৩) ও একই এলাকার উস্তার আলীর ছেলে মো. নিজাম উদ্দিন জায়েদ (২২)। ধর্ষণের ঘটনায় ওই ভিকটিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, দুইমাস আগে তানিমের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে বিভিন্ন কথাবার্তার একপর্যায়ে গত ২৭শে অক্টোবর দুপুরে জায়েদের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে যান তানিম। সেখানে গিয়ে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী বিষয়টি তার পরিবারকে জানালে তানিমের পরিবারের সাথে তারা যোগাযোগ করেন।

কিন্তু তানিমের পরিবার এবং তানিম বিয়েতে রাজি না হওয়ায় ২৯শে অক্টোবর ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত তানিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে আসামি করা হয় জায়েদকেও। পরে থানার এসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট