1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও অশ্লীলতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মীযান মুহাম্মদ হাসান,নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

 

মাদক সন্ত্রাস ও অশ্লীলতায় সমাজ যখন হাবুডুবু খাচ্ছে। নীতি নৈতিকতা ও আদর্শ বঞ্চিত হয়ে উঠছে আমাদের তরুণ প্রজন্ম। তখনই জেগে উঠেছে বাংলাদেশের আলেম সমাজ। এ ইতিহাস অনেক দীর্ঘ।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অশ্লীলতা ও মাদক যখন বিষাক্ত ছোবলে গ্রাস করে। তখন এ জাতীয় অন্যায় ও অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা সমাজের প্রত্যেকটি জনগণের নৈতিক দায়িত্ব।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ীর ধলাদিয়ায় বেশ কিছু দিন যাবৎ চলে আসছে অর্ধরাত ব্যাপী অশ্লীল নৃত্য ও গান বাদ্যের আসর। এর ফাঁকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন।
যার ফলে এলাকায় অনৈতিক কাজ ও অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। আতঙ্কিত হয়ে উঠছেন সচেতন অভিভাবক মহল।

সমাজের এই অশ্লীলতা ও মাদকের ত্রাস বন্ধ করতে রাজাবাড়ী ইউনিয়নের সম্মিলিত উলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে ধলাদিয়ায় অনুষ্ঠিত হয়েছে আজকের এই আলোচনা সভা।
এতে অংশ গ্রহণ করেন, রাজাবাড়ী ও বৃহত্তর রাজেন্দ্রপুরের বিভিন্ন মসজিদ মাদরাসা ও স্কুল কলেজের ছাত্র শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লি ও জনতা। আলোচনা সভায় সকলেই মাদক, সন্ত্রাস ও অশ্লীলতা বন্ধে সামাজিকভাবে চেষ্টা করার সবিনয় আহবান জানান। সমাজে বিশৃঙ্খলা ও ধর্মীয় অপব্যাখ্যার চেষ্টা না করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট