1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার

প্রাথমিক বিদ্যালয়ে দুই ছাত্রের খেলার মধ্যে ধাক্কা ধাক্কিকে কেন্দ্র করে,থানায় অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্র মাঠে খেলা করছিল এক পর্যায়ে তাদের মধ্যে খেলা নিয়ে ধাক্কাধাক্কি হয়,এতে করে দুই জনেই মোটামুটি আহত হয়।তবে তুহিন ধাক্কা খেয়ে পড়ে গেলে হাতের আঙ্গুলে সমস্যা হয়।স্কুল শিক্ষকগন দুই ছাত্রের অভিভাবকদের বলেন বিষয়টি গ্রামের লোকজন নিয়ে মিটমাট করে নেন বাচ্চাদের বিষয় নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো বলে পরামর্শ দেন।

আদাঐর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, মামলা মোকদ্দমা করাটা ঠিক হয়নি দুইটি বাচ্চা ঝগড়ার পর দুই জনেই আহত হয়েছে, তবে তুহিন সম্ভবত একটু বেশি আহত হয়েছে। আমি বলেছি আপনারা মামলায় না গিয়ে গ্রামের লোকজন নিয়ে সমাধান করে পেলেন যেহেতু আপনাদের বাচ্চা একটু বেশি আহত হয়েছে আপনারা চিকিৎসা করেন,তারা আপনাদের চিকিৎসার খরচ অবশ্যই দিতে হবে।তখন উনারা বলেন না আমরা কোন মামলা করব না।এখন শুনতেছি তুহিনের বাবা মামলা করেছেন,এটা ঠিক হয়নি।

গ্রামের বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন বলেন,আমরা দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করার জন্য শনিবার সন্ধ্যার পর বসে মিটমাট করে দিব বলে সময় নির্ধারণ করি।বিকেলের দিকে জানানো হয় আজ বসা হবে না।সন্ধ্যার পর শুনলাম তাদের বাড়িতে পুলিশ গেল,মহিলাদের সাথে পুলিশ খারাপ আচরণ ও করেছে এমন কথাও শুনলাম।বিষয়টি খুবই দুঃখজনক।

আহত রিহানের মামা যুবদল নেতা আলফাজ জানান, আমি সিলেট থাকি ঐ জায়গায় ব্যবসা করি।অথচ তারা ষড়যন্ত্রকারীদের পরামর্শে অন্যদের সাথে আমাকে ও আসামি করে থানায় মামলা দেয়।খুব জানতে ইচ্ছে করে এখনো কি আওয়ামী স্বৈরাচারী সরকারের শাসনই চলছে??আর না হয় আমি সিলেটে মাধবপুরে মামলা হয় আমি কেন আসামি হব?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট