1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি – ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মন্ডল এবং মুহাম্মাদ মাসুম বিল্লাহ।

দিনব্যাপি এই ক্যাম্পে ২৫৩ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া, ৩৭ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিকিৎসা গ্রহণকারী রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট